০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার

  • Update Time : ০২:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সিলেটের কানাইঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নন্দিরাই এলাকায় সুরমা সেতুর নিচে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ শরীফ, এএসআই (নিরস্ত্র) রাসেল মিয়া ও এএসআই (নিরস্ত্র) পারভেজ মিয়াসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত বারকি নৌকাকে আটক করার চেষ্টা করলে নৌকায় থাকা ব্যক্তিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে পুলিশ নৌকাটি তল্লাশি করে প্রতি বোতলে ৩৭৫ মিলিলিটার পরিমাণের মোট ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার

Update Time : ০২:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬