সুনামগঞ্জে খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন
- Update Time : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতি মাস (নভেম্বর) ২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা মজলিস মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ ওয়ারিস উদ্দিন এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা মুসা মোল্লা, সহসভাপতি মাওলানা দিলওয়ার হুসাইন, ডা. আতাউর রহমান, হাজি আবুল বাশার, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, হাফিজ মাওলানা এনামুল হক্ব, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা সমির উদ্দিন সালেহ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ফেদাউর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা আজহারুল আমীন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা মোশাররাফ হুসাইন, সেক্রেটারি মাওলানা সুলাইমান আহমদ জাবেরী, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মাওলানা মঈনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, তাহিরপুর উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, কাজী মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দাওয়াতি মাসের তাৎপর্য তুলে ধরে সংগঠনের দাওয়াতি কার্যক্রম গতিশীল করা এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সদস্য সংগ্রহ অভিযানের সূচনার মধ্য দিয়ে জেলার প্রতিটি উপজেলায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।




























