১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

  • Update Time : ০১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের নতুন সচিব হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন মুরারিচাঁদ (এমসি) সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান কবীর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা আগামী ১০ নভেম্বর এরমধ্যে বর্তমান কর্মস্থল (এমসি কলেজ) থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে একই তারিখের অপরাহ্ণে তিনি বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

একই সঙ্গে তাঁকে আবশ্যিকভাবে নিজস্ব পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও নতুন কর্মস্থলে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে, শিক্ষা বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এমসি কলেজের এই সিনিয়র অধ্যাপকের পদায়নে সিলেটের শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে কলেজের সহকর্মী, বিভিন্ন শিক্ষক সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

Update Time : ০১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬