০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

  • Update Time : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেগা প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের অংশ হিসেবে সৈয়দপুর নোয়াপাড়া স্কুল মাঠে সর্বসাধারণের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ মারজান আহমদের পরিচালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার আহমদ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাহিন তালুকদার, ইউপি সদস্য সৈয়দ আলাউর রহমান, ইউপি সদস্য মো. সোহেল মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আনসাফুল হক, নিজাম উদ্দিন, সৈয়দ খাইরুল ইসলাম এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ছাত্রনেতা শামছুল ইসলাম জাবির প্রমুখ। এ সময় মো. আব্দুল আহাদ, মির্জা মুনসাদ, সৈয়দা সাহিদা বেগম, মোছা. খালেদা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের মেগা প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের পরিবারগুলোকে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

Update Time : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬