জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- Update Time : ১১:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আল-আমিন, এসআই মো. সাবির হোসেন, এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও এসআই বিন আমিনের নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই ভানু লাল রায়সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুরা গ্রামে অভিযান চালায়। এ সময় জিআর-১১৭/২১ মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবুল হোসেন (পিতা: মৃত সালিমুল্লাহ মিয়া) ও মো. রুহেল মিয়াকে (পিতা: আবুল হোসেন) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার (৪ নভেম্বর) বিকেলে পুলিশি পাহারায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



























