০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার- ২

  • Update Time : ০৫:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও এএসআই জমির উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর (পশ্চিমপাড়া) গ্রামের বানু পালের ছেলে দ্বীপন পাল (২৯)-কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১, তারিখ ৩ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-১৮৪, তারিখ ৩ নভেম্বর ২০২৬।

অপরদিকে, পুলিশের আরেকটি দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর-হরিনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ কফিল মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করে। জগন্নাথপুর থানার জিডি নম্বর-১১৪, তারিখ ৩ নভেম্বর ২০২৬; ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত দুজনকে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার- ২

Update Time : ০৫:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬