জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ
- Update Time : ১১:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালিটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মুহাম্মদ ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জান বাদশা ও মোহাম্মদ আলী। এছাড়া বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুনুর রশিদ, সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ ও সদস্যসচিব শামসুল ইসলাম জাবিরসহ জাতীয়তাবাদী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।




























