জগন্নাথপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার- ৪
- Update Time : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে মুতিউর রহমান নিহতের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও চণ্ডী হেদায়েতপুর গ্রামে মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে সুলফির আঘাতে আব্দুল বারিকের ছেলে মুতিউর রহমান নিহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে আবুল কাশেম (৫৫), তাঁর স্ত্রী ছায়ারুন বেগম (৪০), সেবুল মিয়ার স্ত্রী শেফালী বেগম (৫৫) ও জামাল হোসেনের স্ত্রী বাহারুন বেগম (৫০)। অভিযানে জগন্নাথপুর থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আল-আমিন, এসআই মো. সাব্বির হোসেন, এসআই মো. বিন আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। জগন্নাথপুর থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ৪জনকে বুধবার পুলিশি পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























