১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখ-দুঃখের গান : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৮:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
কষ্টের মাঝে একটু আনন্দ,
আল্লাহর হুকুমে হয় ভালো মন্দ।
আজকে যে বুকে জমানো কান্না,
কাল সে আকাশে হাসবে জোছনা।
ধৈর্য ধরো মন হেসো না নিরাশে,
ভোরের আলো ঠিক আসবে আকাশে।
মেঘের আড়ালে সুরুজ যে হাসে,
সুখের সুবাতাস আসবেই পাশে।
মালিকের দয়ায় কাটে সব কালো,
আঁধার পেরিয়ে ফোটে দিন ভালো।
শুকরিয়া জানাই হাজারো বার,
রহমতে ওনার ধন্য সংসার।
লেখক:- কাজী ও সাংবাদিক।




























