০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত- প্রবাসীকল্যাণমন্ত্রী

  • Update Time : ১২:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিদেশের বিভিন্ন কারাগারে আটক থাকা বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি নানা কারণে কারাগারে রয়েছেন। তবে এই সংখ্যাটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তাদের অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে একটি টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে সিলেট নগরের শহীদ সোলেমান হলে আয়োজিত সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সৌদি আরবে শরিয়াহ আইনের আওতায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, ‘বিষয়টি আমি ক্লিয়ার (পরিষ্কার) নই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’ এর আগে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। সেখানে তিনি বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে আমাদের কর্মীদের ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে গন্তব্য দেশের ভাষার প্রাথমিক ধারণা নেওয়া প্রয়োজন। এতে প্রবাসে কাজ ও চলাফেরায় সুবিধা হবে এবং দ্রুত স্থানীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি এম এ রফিকুল হক, উপদেষ্টা মো. আলী আকবর, সহসভাপতি মাস্টার মো. আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং প্রচার সম্পাদক আবিদুর রহমান। অনুষ্ঠানে আইনি পেশায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত- প্রবাসীকল্যাণমন্ত্রী

Update Time : ১২:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬