০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হেলাল মিয়া

  • Update Time : ০২:৩৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ইস্ট লন্ডন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল মিয়া। গত ১৩ অক্টোবর যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবদলের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেই কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, হেলাল মিয়া দেশে থাকাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০১১ সালে তিনি সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাসে গিয়েও তিনি রাজনীতির বাইরে থাকেননি; সেখানে ইস্ট লন্ডন যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে যুক্ত হন। দীর্ঘদিনের রাজপথের শ্রম ও সক্রিয়তার স্বীকৃতি হিসেবে নতুন কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আসীন করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হেলাল মিয়া যুক্তরাজ্যের যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল ও সংগঠন আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সেই দায়িত্ব পালন করব। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হেলাল মিয়া

Update Time : ০২:৩৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬