০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগ পুনর্গঠন
- Update Time : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগ শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে। ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগ শাখার সহযোগী সদস্য সমাবেশে শাখা পুনর্গঠন করা হয়।
সমাবেশে নির্ধারিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২৭ সেশনের জন্য স্কুল বিভাগ শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ খায়রুল আবেদীন আব্দুল্লাহ ও সেক্রেটারি মনোনীত হন সাদিকুর রহমান।
ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগ শাখার অন্যন দায়িত্বশীলরা হলেন, বায়তুলমাল ও ছাত্রকল্যণ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত, অফিস ও পাঠাগার সম্পাদক আবরার হোসাইন মাহদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুর রহমান মাহিদ প্রমুখ।




























