০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ছোট বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বড় ভাই নিহত

  • Update Time : ১২:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামে বসতবাড়ির জায়গা-জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ছোট বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বড় ভাই নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর (লম্বা হাটি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই বাড়ির মৃত মাশুক মিয়ার ছেলে মাসুম আহমদ ও তাঁর ভাইদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। নিহতের পরিবারের অভিযোগ, বসতবাড়ির জায়গা-জমি নিয়ে মাসুম আহমদ ও তাঁর স্বজনদের সঙ্গে নাজিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে নাজিম উদ্দিনের ছোট বোন মরিয়ম বেগমের বিয়ে ছিল ১৬ অক্টোবর শুক্রবার। বিয়ার আগে নাজিম নিজে না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী মাসুম গংদের বিয়ের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি। বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে শনিবার সকাল ১১টার দিকে মাসুম আহমদ ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেন। গুরুতর আহত অবস্থায় নাজিমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এস আই নুর হোসেনের নেতৃত্বে একদল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ছোট বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বড় ভাই নিহত

Update Time : ১২:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬