জগন্নাথপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- Update Time : ০১:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি নেতা মামুন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মামুন হোসেনের মোটরসাইকেল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে হবিবপুর মাদ্রাসা পয়েন্ট সড়কের হবিবপুর ১ নম্বর ব্রিজের কাছ থেকে চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর সিলেট মেট্রো-হ ১৩-৯১১৯।
মামুন হোসেন জানান, চুরির ঘটনাটি একাধিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে চুরি হওয়া মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা গেছে। তাঁর দাবি, জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তিনি জগন্নাথপুর থানা প্রশাসনের প্রতি চুরি হওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আহ্বান জানান।


















