১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৫ পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১০:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোঃ মতিউর রহমান, এসআই সাব্বির আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কালাম মিয়া (৫২), আবুল হাসনাত (৫৪), হিরন মিয়া (৪০), সাদিক মিয়া (৩৮), কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এখলাছ মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।




























