১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আসামিসহ গ্রেপ্তার- ২

  • Update Time : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবক ও যৌতুক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল বারিকের ছেলে মেহেদী হাসান নানু (৩২)কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপর অভিযানে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের আতাফুল মিয়ার ছেলে মতিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ থানার সিআর মামলা নং-৩২৫/২৫, তারিখ ১৭ আগস্ট ২০২৫, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলার পলাতক আসামি। জগন্নাথপুর থানার পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আসামিসহ গ্রেপ্তার- ২

Update Time : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬