০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এম এ আজিজের সমর্থনে মতবিনিময় সভা

  • Update Time : ১১:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা এম এ আজিজের সমর্থনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টায় মিরপুর গ্রামে এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রউফের সভাপতিত্বে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এম এ আজিজের সমর্থনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও মানবাধিকারকর্মী আব্দুল হান্নান, বিএনপি নেতা আছকন্দর আলী, আব্দুল কাইয়ুম, যুবদল নেতা আলী হোসেন, সমাজকর্মী ছুরত আলী এবং যুবদল নেতা নুরুল ইসলাম নুনু।

এ সময় এলাকার বিশিষ্ট মুরুব্বি রফিক উদ্দিন আহমদ, আব্দুল জলিল, বশির উদ্দিন, মাস্টার আছকির আলী, আব্দুর রহিম, হুসেন আলী, গয়াস মিয়া, সাব্বির আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী নজির উদ্দিন, সিরাজ খান, মনির উদ্দিন, আব্দুল কাহার, আব্দুল হাফিজ, ছাত্রনেতা নাছির উদ্দিনসহ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এম এ আজিজের সমর্থনে মতবিনিময় সভা

Update Time : ১১:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬