০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যৌতুক মামলায় গ্রেফতার- ২
- Update Time : ০২:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নির্দেশে যৌতুক মামলায় আসামী দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না (তাজপুর) গ্রামের আং মালিকের ছেলে যৌতুক মামলার আসামী জগলু মিয়া (৩৫), বাগময়না (তাজপুর) গ্রামের আং মালিকের ছেলে যৌতুক মামলার আসামী জয়নাল আবদীনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ জানায়, যৌতুক মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (১১ মে) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























