০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • Update Time : ০২:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মো. আলী হোসেনকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে ওই শিশুটি তার সহপাঠীদের সাথে ওই গ্রামের মো. আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার জন্য স্থানীয় মাদ্রাসায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে দ্রুত দোয়ারাবাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়ামাত্রই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশে এসআই তানজির আহমেদ একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের তৎপরতায় এলাকা ছেড়ে পালানোর আগেই অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আলী হোসেন মৃত মোতালেব হোসেনের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমের আইনি সুরক্ষা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Update Time : ০২:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬