সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা
- Update Time : ০৪:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে খুন করেছেন এক মা। শুক্রবার (২২মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মায়মুনা জান্নাত তোহা। সে গ্রামের আমির আলী ও সুবিনা জান্নাতের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মা সুবিনা জান্নাতকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২মে) ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এসময় স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তুলেন। স্বামী মসজিদে নামাজ পড়তে গেলে স্ত্রী সুবিনা মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে ওই শিশু দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। স্থানীয় লোকজন জানান, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। এদিকে, এই ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব ও এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিলো সবার ছোট। রাতে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তার সন্তানকে গলা কেটে হত্যা করে। সুবিনার স্বামী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। নিহত শিশুর সুরতল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণে করা হয়।




























