শান্তিগঞ্জ বাজারে ইকরা বেবী শপ এর উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল
- Update Time : ০৫:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে সমবায় মার্কেটে ইকরা বেবী শপ এর উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইকরা বেবী শপ উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার সহ শিক্ষক মাওলানা ইয়াকুব আলী, সহ শিক্ষক মাওলানা মোয়াজ্জেম হোসেন, জয়কলস ইউপি সদস্য আশিক মিয়া, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, সমাজসেবী সাজাদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সামছুদ্দীন, কমরুল ইসলাম, ইকরা বেবী শপ’র প্রো: ইমাদুল হক প্রমূখ। কোরআন তেলাওয়াত শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।




























