০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন, সাংবাদিকদের প্রশংসা করলেন ফারুক আহমদ

  • Update Time : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ নবগঠিত শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার দুপুরে শান্তিগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য অপরিহার্য।

ফারুক আহমদ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জাতির দর্পণ। মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের চিত্র সাংবাদিকদের মাধ্যমেই দেশবাসীর সামনে উঠে আসে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ইতিবাচক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি জবাবদিহিমূলক সমাজব্যবস্থা গড়ে উঠুক।

তিনি আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষের ভালোবাসায় আমি দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তবে সে সময় নানা সীমাবদ্ধতা ছিল। প্রত্যাশিত অনেক কাজ সম্পন্ন করতে পারিনি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। আওয়ামীলীগ সরকার আমাকে কাজ থেকে বঞ্চিত করেছে। ইচ্ছা থাকলেও আমি আমার কাজ করতে পারিনি। এখন আমি আবারও জনগণের সেবা করার সুযোগ চাই। এখন আমার সরকার এবং আমার খুবই আস্থাভাজন, মাননীয় এমপি কয়ছর আহমদ আছেন। সব মিলিয়ে এখন কাজ করার সুযোগ আছে তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাও রয়েছে। উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা আমার জন্য সহায়ক হবে বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা জুয়েল রানা, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সাব্বির আহমদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার খান লাহিম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সিনিয়র সহসভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ ও মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান ও তোফায়েল আহমদ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ ও সভাপতি সোহেল তালুকদার সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন, সাংবাদিকদের প্রশংসা করলেন ফারুক আহমদ

Update Time : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬