১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

  • Update Time : ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৩০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সুফলভোগী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীমবরণ তালুকদার। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সহ প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সুফলভোগী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

Update Time : ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬