শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন: সভাপতি ইলিয়াস আহমদ, সেক্রেটারি মামুন আহমদ
- Update Time : ১০:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার ২৭-২৮ সেশনের কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় সম্মেলন শেষে আগামী মেয়াদের জন্য সংগঠনের শান্তিগঞ্জ উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী সেশনের জন্য মাওলানা ইলিয়াস আহমদ-কে সভাপতি ও মাওলানা মামুন আহমদ-কে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আযাদ এবং সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ। সম্মেলনে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ঘোষিত শান্তিগঞ্জ উপজেলার আংশিক কমিটি নিম্নরূপ- সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সভাপতি ক্বারী হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা মামুন আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফেদাউর রহমান। নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মেলনকে সফল ও সার্থক করায় উপস্থিত সকল স্তরের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে অর্পিত সাংগঠনিক দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য তারা দেশবাসী ও সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।




























