০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার- ৬

  • Update Time : ১১:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৫ জন এবং মাদক মামলার ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার (১৩ জুন) শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, এসআই নুর উদ্দিন আহমেদ ও এএসআই রিপন মুন্ডা সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকার ডাকবাংলোর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে বাদশা মিয়া (৩৫), মতিবুর রহমান (৩০), নাজমুল আহমদ (৪০), হিরন মিয়া (২৬) ও আবুল মিয়া (৪৫) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২) ধারায় মামলা রুজু করা হয়। এদিকে একই দিন শান্তিগঞ্জ থানার এসআই মো. আলী আকবর সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারস্থ মধুবন মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার- ৬

Update Time : ১১:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬