০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার

  • Update Time : ১২:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সড়কের পাশ থেকে আনুমানিক এক সপ্তাহ বয়সী এক জীবিত নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারের সময় শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা লাগানো ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সিএনজি চালিত অটো রিকশাচালক কাওছার আহমদ গাড়ি নিয়ে আন্ধারীগাঁও সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশ থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনে তিনি গাড়ি থামান। কাছে গিয়ে তিনি কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করলে খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, উদ্ধার হওয়া নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণ নিরাপত্তার স্বার্থে তাকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও জানান, শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তবে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী কাওছার আহমদের জিম্মায় হাসপাতালে চিকিৎসাধীন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাস্তা থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার

Update Time : ১২:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬