০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দোয়ারাবাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

  • Update Time : ১২:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

আল হেলাল, সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল আড়াইটায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বদরপুর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। শনিবার রাতে সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব সুলতানপুরস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। জীবদ্ধশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও পূর্ব সুলতানপুর জামে মসজিদের সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ সরকার,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান হাসনু ও বীর মুক্তিযোদ্ধা শাহীনূর রশিদ চৌধুরী এবং মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি,স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাঁর নামাজে জানাযায় অংশগ্রহন করেন।

এর আগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর।
পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মালেক খান,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাওসার আলম,মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক কাজী জাহান ও মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল,বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট নাজমুল হুদা হিমেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দোয়ারাবাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

Update Time : ১২:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬