০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের গোপন চেম্বারে রাখা ৯০ বোতল ফেয়ারডিল জব্দ

  • Update Time : ০২:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: একটি মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করে এবং একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল জব্দ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেবপাড়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে গিয়ে মোটরসাইকেলের ভেতর থেকে একটি ফেয়ারডিল সিরাপের বোতল বের হয়ে আসে। ঘটনাটি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বারে বিপুল পরিমাণ ফেয়ারডিল সিরাপ লুকিয়ে রাখা দেখতে পান। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি চালায়। তল্লাশিকালে মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশ থেকে ৯০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহার করা ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেলের গোপন স্থানে লুকিয়ে রাখা ৯০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মোটরসাইকেলের গোপন চেম্বারে রাখা ৯০ বোতল ফেয়ারডিল জব্দ

Update Time : ০২:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬