০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : ০৩:৪৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ক্যাশিয়ার আব্দুল জলিলের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৪ এপিল) জুম্মা নামাজ পরবর্তী সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাঝেরগাঁও মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, একই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে আব্দুল জলিল দীর্ঘ কয়েক বছর মাঝেরগাঁও জামে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। গত ১০ মার্চ (২২ রমাদান) মসজিদ পরিচালনার এই দায়িত্ব থেকে তিনি তঅব্যহতি নেন। কিন্তু মসজিদের অর্থ বুঝিয়ে দিয়ে যাননি। গ্রামবাসী একাধিকবার তাকে মসজিদের অর্থ বুঝিয়ে দেওয়ার কথা বললেও সে আরো উল্টো গ্রামবাসীকে মামলা হামলার ভয় দেখায়। এরপর থেকে মসজিদের টাকা চাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে জলিল মিয়া’র একাধিকবার ঝামেলা সৃষ্টি হয়। টাকা আত্মসাতের অভিযোগ থেকে বাঁচতে গত ৮ এপ্রিল গ্রামের ১৮ জনের নামে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন আব্দুল জলিল। যা মিথ্যা ও বানোয়াট বলে দাবি মাঝেরগাঁএ গ্রামবাসীর।

গ্রামবাসী আরো জানান, আব্দুল জলিল একজন মামলা ও দাঙ্গাবাজ, তার কাছে মসজিদের অর্থ চাইতে গেলে সে উল্টো গ্রামবাসীকে হত্যার হুমকি দেয়। গ্রামবাসীর অভিযোগ করে আরো বলেন, আব্দুল জলিল মাঝেরগাঁও জামে মসজিদের জায়গা দখল করতে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছে। গ্রামবাসী তার কাছে মসজিদের টাকা চাইলে সে বলে বেড়ায় যে, দীর্ঘদিন যাবত মরনব্যাধী রোগে আক্রান্ত তার ছোট ভাই আব্দুর রউফ (৫০) কে হত্যা করে গ্রামবাসীকে ফাঁসিয়ে দিবে। তাই গ্রামবাসী ভয়ে তাকে মসজিদের টাকার জন্য চাপ প্রয়োগ করতে পারছেনা। এলাকাবাসীর দাবি, আব্দুল জলিল কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহার পূর্বক মসজিদের অর্থ বুঝিয়ে দেওয়া এবং স্থানীয় প্রশাসন যেনো দ্রুত তাকে আইনের আওতায় আনার মাধ্যমে গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঝেরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওদুদ মিয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল মানিক, হাফিজ মাও আব্দুল মজিদ, সাবেক সভাপতি হাজ্বী আব্দুল বারী, হাজ্বী আব্দুল মান্নান, সহসভাপতি আপ্তাব আলী, কোষাধ্যক্ষ ফিরুজ আলী, সেক্রেটারি ওলিউর রহমান, সদস সদরুল আমিন, আলাউদ্দিন, আশ্রব আলী, আশিদ আলী, আজফর আলী। এসময় মাঝেরগাঁও গ্রামের শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

Update Time : ০৩:৪৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬