০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার লালসার শিকার মেয়ে, মায়ের অভিযোগে গ্রেফতার

  • Update Time : ০৩:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (১২(০৫)২৬) দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার ধর্ষিত হয়। এজাহারে বলা হয়, শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্যটি সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেফতার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবার লালসার শিকার মেয়ে, মায়ের অভিযোগে গ্রেফতার

Update Time : ০৩:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬