০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

  • Update Time : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক মো. হাবিল (২৫) কে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে নগরীর রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা। আটককৃত হাবিল নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল। পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

Update Time : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬