০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ সদর উপজেলায় ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে আখি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকাল ৪টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ার পাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আখি আক্তার ওই গ্রামের জহির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় হাজী ইয়াকুব উল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের ধানের খলায় রোদে দেওয়া ধান নাড়াচাড়া করছিল আখি। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রাঘাতে আখি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রী আখির এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বজ্রপাতে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬