০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচিতে যা যা থাকছে

  • Update Time : ০১:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ২০০৪ সালের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে আসার পর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের দিন সিলেট ছুঁয়ে গেলেও পূণ্যভূমির মাটি স্পর্শ করা হয়নি। সর্বশেষ নির্বাচনী প্রচারণায় সিলেটে আসেন তারেক রহমান। ২২ জানুয়ারি প্রায় দুই দশক পর সিলেটে পা মাড়ান দলীয় প্রধান হয়ে। এবার প্রধানমন্ত্রী হয়ে শনিবার (২ মে) সিলেট আসছেন তারেক রহমান। তাঁর এ আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত রয়েছে সিলেট। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সিটি করপোরেশনের সমন্বয়ে চলছে বহুমাত্রিক প্রস্তুতি। সফরকে সফল করতে বিস্তারিত কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, শনিবার দিনব্যাপী সিলেট সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট নামের স্থানে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়িঁ স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ গ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রায় দুই দশক পর ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচিতে যা যা থাকছে

Update Time : ০১:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬