০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপে করে চোরাই গরু নেওয়ার সময় জনতার হাতে আটক ৪

  • Update Time : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পিকআপে করে চোরাই গরু নেওয়ার সময় চারজনকে আটক করেছে জনতা। মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক ৪ চোরকে পুলিশে সোপর্দ করেন জনতা। আটকরা হলেন, ফেঞ্চুগঞ্জের মো. রাসেল আহমদ কয়েছ (৪৫), চাম্পারকান্দির রিমন মিয়া (২৩), নিয়ামতপুরের মো. তোফায়েল আহমদ (২৫) এবং নেত্রকোনার মো. আমিরুল ইসলাম (২১)। এ সময় তাদের ২-৩ জন সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, দেওয়ানবাজার ইউনিয়নের কালীমাঞ্জি গ্রামের বাসিন্দা ইছবর মিয়া (৬২) সোমবার রাতে তার গোয়ালঘর থেকে দু’টি ষাঁড় রাখা ছিল। রাত ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা এবং গরু দুটি নেই। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে নিয়ামতপুর জামে মসজিদের সামনের রাস্তার ওপর দু’টি পিকআপ গাড়িতে গরু তোলার সময় স্থানীয় জনতা চারজনকে হাতেনাতে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুসহ আসামিদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশের অভিযানে চোরাই গরু বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-১৫০৪) এবং অপর পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৯৫৪১) জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, চোরাই গরুহ ৪ জনকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পিকআপে করে চোরাই গরু নেওয়ার সময় জনতার হাতে আটক ৪

Update Time : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬