০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোকানের তালা ভেঙে সয়াবিন তেল চুরি!
- Update Time : ০৬:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: একটি দোকানের তালা ভেঙে সয়াবিন তেল চুরি হয়েছে। বুধবার দিনগত রাতে মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে আশপাশের মানুষ লক্ষ্য করেন বনবীথি এলাকার সুমাইয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। বিষয়টি স্থানীয়রা স্বাভাবিকভাবে নিচ্ছিলেন না। সকালে মালিক দোকানে এসে দেখতে পান তালা ভেঙে সয়াবিন তেলসহ অনেক মালামাল চুরি হয়েছে। দোকানের মালিক শাহেদ জানান, আমাদের দোকানের তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। চোর চক্র দোকানের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভোরে ট্রাকে করে নিয়ে যায়। থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























