০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে ‘আর্জেন্টাইন’ হলেন সাবেক ব্রাজিল সমর্থক

  • Update Time : ০১:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার আগেই ভক্ত-সমর্থকদের মাঝে শুরু হয়েছে টানটান উত্তেজনা ও উন্মাদনা। এই উন্মাদনার পালে হাওয়া দিয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঘটে যাওয়া এক ব্যতিক্রমী ঘটনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন ইমরান খান নামের এক যুবক। শনিবার (৬ জুন) রাজনগর উপজেলায় ‘আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার’-এর আয়োজনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরে আর্জেন্টিনা সমর্থকরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন। আর্জেন্টিনা শিবিরে যোগ দেওয়া ইমরান খান জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রিয় দল হিসেবে ব্রাজিলকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ—সবখানেই ব্রাজিল একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দলের ধারাবাহিক পরাজয় ও হতাশাজনক পারফরম্যান্সে ব্যথিত হয়ে তিনি সমর্থন ছাড়ার সিদ্ধান্ত নেন। ইমরান বলেন, “বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন দিয়েছি, কিন্তু তারা বারবার হতাশ করেছে। তাই প্রিয় এই দলটির সমর্থন ছেড়ে এখন থেকে আমি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে যোগ দিলাম।” আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে কেক কেটে প্রিয় দলের জন্য শুভকামনা জানান ভক্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী এবং বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুল প্রমুখ। আলোচনা সভা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্ত-সমর্থকরা নেচে-গেয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে আমরা রোমাঞ্চিত। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতেই আমাদের এই আয়োজন। তবে এবারের অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ও ব্যতিক্রমী বিষয় ছিল একজন ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে আমাদের দলে যোগ দেওয়া। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি। উল্লেখ্য, ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের। ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের এই লড়াই চলবে ১৯ জুলাই পর্যন্ত। এরই মধ্যে ফুটবল জ্বরে কাঁপছে পুরো জনপদ, যার অন্যতম দৃষ্টান্ত হয়ে রইল রাজনগরের এই ঘটনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুধ দিয়ে গোসল করে ‘আর্জেন্টাইন’ হলেন সাবেক ব্রাজিল সমর্থক

Update Time : ০১:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬