০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত- ১৫

  • Update Time : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • / ১৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ ও দখলকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে এক পক্ষের লোকজন জমিতে যান কাজ করার জন্য। এসময় অপরপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নারী পুরুষ আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দাঙ্গাবাজদের আটকে আইনগত প্রক্রিয়া চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত- ১৫

Update Time : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬