জগন্নাথপুর থানার এএসআই এখলাছুর রহমান জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত
- Update Time : ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এএসআই মোঃ এখলাছুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস্থ পুলিশের মাসিক কল্যান সভায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে জগন্নাথপুর থানার এএসআই এখলাছুর রহমানকে ঘোষণা করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান সুনামগঞ্জে পুলিশের মাসিক কল্যান সভায় জগন্নাথপুর থানার এএসআই মোঃ এখলাছুর রহমানকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল ছিলেন।
জানাগেছে, জগন্নাথপুর থানায় একাধিক গ্ৰেফতারী পরোয়ানা তামিল (ওয়ারেন্টের আসামি গ্রেফতার), অনলাইন জুয়াড়ি ও মাদক উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ এখলাছুর রহমানকে পুরস্কার দেয়া হয়। এদিকে জগন্নাথপুর থানার এএসআই মোঃ এখলাছুর রহমান জানান, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল) রফিকুল ইসলাম, জগন্নাথপুর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের অনুপ্রেরণায় এবং অফিসার ফোর্সদের সহযোগিতায় এই কৃতিত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছেন। তিনি জগন্নাথপুর থানার কর্মরত সকল সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




























