০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে থানায় মামলা

  • Update Time : ০৯:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১১২ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৫ মানব পাচারকারীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদি হয়ে ৫ দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ছাতক থানার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে দুলাল মিয়া, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে আজিজুল ইসলাম। এছাও আসামিরা হলেন বিলাল মিয়া, জসিম মিয়া, এনাম মিয়া। শনিবার (২৮ মার্চ) লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ১২ জন রয়েছেন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫, দিরাই উপজেলার ৬ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন। জানা গেছে, জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী নিরাপদ ও বড় নৌযানে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়, যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে থানায় মামলা

Update Time : ০৯:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬