জগন্নাথপুরে হত্যা মামলার ৮ আসামী গ্রেফতার
- Update Time : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের হত্যা মামলার ৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাসের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়িকান্দি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাজল মিয়া (৪০), মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ দুলাল মিয়া (৩৯), মৃত আব্দুস ছত্তারের ছেলে হিরন মিয়া (৪৫), রাজিক মিয়া (৪১), আব্দুর রাজ্জাকের ছেলে ফুল মিয়া (৩০), মৃত আব্দুস ছত্তারের ছেলে আতিকুর রহমান আতিক (৩০), আশিক মিয়া (২৮), মোঃ হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (১৯)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার (২৯ জুলাই) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




























