০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০১:২৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে সিআর-০৭/২৪ (জগঃ), দায়রা-২৩২/২৪ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফারুক আহমদকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী ফারুক আহমদকে রোববার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























