০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সমাজকর্মী আলমগীর আহমদকে হয়রানি, এলাকায় প্রতিবাদের ঝড়

  • Update Time : ০৪:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সচেতন এলাকাবাসীর মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে। জানা গেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম রাসেল ও হামিদা বেগমের মধ্যে দীর্ঘ দিন ধরে ভূমি নিয়ে বিরোধের জের ধরে রাসেল আহমদের দেওয়াল ভাংচুর, মামলা- গ্রেফতার চলমান ছিল। এর জের ধরে জহিরপুর গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক, সমাজকর্মী আলমগীর আহমদকে জড়িয়ে হামিদা বেগম কর্তৃক জগন্নাথপুর থানায় একটি মিথ্যা মামলার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মামলা তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলাম, স্থানীয় সালিসি ব্যাক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বিষয়টি আপোষে মিমাংসার জন্য উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু মিমাংসার জন্য বার বার বৈঠকের তারিখ করা হলে বাদী হামিদা বেগম তাদের ডাকে উপস্থিত হননি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিসি ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহাবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম খান, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, বিএনপি বাবুল খান মুন্না, ফখরুল ইসলাম, সমাজকর্মী সাজ্জাদ চৌধুরী, আব্দুল হক সহ এলাকার অনেকেই জানান, সম্প্রতি হামিদা বেগমের স্বামী ভুয়া মেজর এলাকার মানুষকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগে হামিদা বেগমের বাড়ি থেকে তার স্বামী ভুয়া মেজরকে সেনাবাহিনীর একটি টিম আটক করে জেল হাজতে প্রেরন করে। ভুয়া মেজর জেল থেকে বের হয়ে আবারও এলাকার মানুষকে ভয়ভীতি সহ হয়রানি করছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ মোহাম্মদ কয়ছর আহমদ এমপির কাছে খোলা চিঠি প্রেরন করে। ভুয়া মেজরের খোলা চিটির খবরে এলাকাবাসীর মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সমাজকর্মী আলমগীর আহমদকে হয়রানি, এলাকায় প্রতিবাদের ঝড়

Update Time : ০৪:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬