জগন্নাথপুরে লোহারগাঁও ইউনাইটেড সোসাইটি ও একতা সমাজ কল্যাণ সংঘের ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন
- Update Time : ১১:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও ইউনাইটেড সোসাইটি ও একতা সমাজ কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল ২ঘটিকায় পাটলী ইউনিয়নের লোহারগাঁও (নোয়াপাড়া) গ্রামের সমাজকর্মী শেখ শিব্বির আহমদের বাড়িতে অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য, একতা সমাজ কল্যাণ সংঘের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য আকিকুল ইসলাম আকিকের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক বিলাল আহমদ, সাংবাদিক আব্দুল হাই, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ শিব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক রিপন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে দোয়া করে পরিচালনা করেন ক্বারি ফারুক মিয়া। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফুল মিযা, সাধারণ সম্পাদক ছানাওর মিয়া ,হারুন মিয়া, আরশ মিয়া, ছানাউর রহমান বাছিত, ছৈইল মিয়া, হাবিবুর রহমান, রুহেল আহমদ, শাহিন মিয়া, মোঃ মারুফ হাসান, শেখ সালমান আহমেদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় আর্থ সমাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডের অংশ হিসেবে এলাকার অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে সংগঠনের দেশ বিদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে ঈদ বস্ত্র পেয়ে তিন শতাধিক নারী-পুরুষরা আনন্দিত। এবং নারী পুরুষরা এ বিতরণী অনুষ্ঠান অব্যাহত রাখার অনুরোধ জানান। সংগঠনের সভাপতি মোঃ মানিক মিয়া জানান, আগামিতে আরো ব্যাপক আয়োজন করা হবে। তিনি প্রবাসীদের ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




























