০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যৌতুক মামলায় স্বামী গ্রেফতার
- Update Time : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে যৌতুক মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোঃ হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী (বরাউট) গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে যৌতুক মামলার আসামী মোঃ আব্বাছ মিয়াকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জবিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

























