১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ১১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাদ্দাম সিকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুনকোনা) গ্রামে এ ঘটনা ঘটে। সাদ্দাম সিকদার সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের মৃত নব্বির সিকদারের ছেলে। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে সাদ্দাম সিকদারকে রাতে খাবারের জন্য ডাকতে গেলে আত্মিয়রা তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে আত্মীয়রা সাদ্দাম সিকদারের রুমে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে জগন্নাথপুর থানার এসআই জিসান আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে সাদ্দাম সিকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। জানা গেছে, সাদ্দাম সিকদার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বসবাস করে আসছিলেন। তবে প্রায় চার থেকে পাঁচ মাস আগে তিনি একাই গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬