জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ১০:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোঃ রুপা মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামে বসবাসকারী পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ বকুল মিয়ার ছেলে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা ৬ ঘটিকায় রুপা মিয়ার মা মোছাঃ ফুল মালা শয়নকক্ষে প্রবেশ করে দেন তার ছেলে মোঃ রুপা মিয়া সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরে জগন্নাথপুর থানায় খবর দিলে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই আল আমিন জানান, ময়নাতদন্তের পর বুধবার (২৯ এপ্রিল) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।



























