জগন্নাথপুরে মেয়র প্রার্থী আব্দুল মতিন লাকি’র গণসংযোগ
- Update Time : ১০:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে থেকে জগন্নাথপুর বাজারে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি বলেন, সুশাসনভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ জগন্নাথপুর পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি পৌর নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সমর্থন, দোয়া ও ভোট চান তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, একাধিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



























