জগন্নাথপুরে মিথ্যা মামলায় গ্রেফতার যুবদল নেতা মালেক খানের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সভা
- Update Time : ০৮:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদল নেতা আব্দুল মালেক খানাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খানকে একটি মিথ্যা মামলায় পুলিশ রাতের আধারে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার নয়াবন্দর বাজার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় অবিলম্বে যুবদল নেতা আব্দুল মালেক খানের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন জগন্নাথপুর উপজেলায় দলের ভিতরে আওয়ামীলীগের আত্মিয় পরিচয় দিয়ে একটি দালাল চক্র রয়েছে সেই দালালদেরকে মুক্ত করতে সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রতি বিএনপির প্রতিবাদ সভায় নেতাকর্মীরা জোর দাবি জানান। আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা বদজ্জুমান চৌধুরী সিতু মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহাবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাহিদ খান, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ কবিরী, আলমগীর হোসেন খান, বাবুল খান মুন্না, ফখরুল ইসলাম। প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ। সভায় বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মুজিবুর রহমান, সুহেবুল হক শাহনাজ, আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজ আহমদ, সহ-সভাপতি আখতার মিয়া, সহ- সভাপতি জামাল হোসেন, যুগ্ম-সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক দিনাজ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য এম এ সালাম, আশারকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা আবু নাজমুল প্রমুখ। এসময় বিএনপি নেতা আব্দুল মালিক, সাজির মাহমুদ, সালাহ উদ্দিন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলমগীর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা অপু আহমদ, সাহান আলী, পিয়ার আলী, নজরুল ইসলাম খান, ছুটন আহমদ, শাহজাহান মিয়, জাবেদ আলী, মুহলেহ চৌধুরী, তানভীর আহমদ সহ আশারকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























