জগন্নাথপুরে বিভিন্ন হাওরে বাড়ছে পানি, দিশেহারা কৃষক
- Update Time : ০৮:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন হাওরে বাড়ছে পানি। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে ধান কাটতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উজান থেকে পানি বাড়ার শঙ্কায় বন্যা আতঙ্কও ছড়িয়ে পড়েছে উপজেলাজুড়ে। উপজেলার বিভিন্ন হাওরে ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনেই জমিতে পাকা ধান তলিয়ে যাচ্ছে। টানা দুই দিন বৃষ্টি বজ্রপাতের কারণে হাওরের পাকা ধান শ্রমিকরা কাটতে পারেনি। বিভিন্ন হাওরে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে হাওরে জমিতে পাকা ধান ডুবে গেছে কৃষকের। উপজেলার একাধিক কৃষকরা জানান, এবার প্রতি কিয়ার জমির ধান কাটতে হয় ৪-৫ হাজার টাকা খরচে। আর ধানের দাম মাত্র ৬-৭শ টাকা মণ। জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, জগন্নাথপুরে প্রায় ৫০ ভাগ জমির ধান কাটা শেষ। টানা বৃষ্টিতে ফসলের কিছু ক্ষতি করছে। নৌকা দিয়ে ধান তোলার চেষ্টা চলছে। জগন্নাথপুর উপজেলায় এবার ২০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।



























