জগন্নাথপুরে বিদ্যুতের লোডশেডিং: রাতের ঘুম হারাম
- Update Time : ১২:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাতের সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের মধ্যে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও নিয়মিত বিদ্যুৎ আসা-যাওয়া করছে। মানুষ যখন সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু স্বস্তি ও ঘুমের প্রস্তুতি নেন, ঠিক তখনই বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের ভোগান্তি আরও বেশি।
বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে শুধু ঘুমই নয়, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন নানা কার্যক্রম। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা ব্যবহার করছেন। এদিকে ক্ষুব্ধ গ্রাহকদের প্রশ্ন—বিদ্যুৎ সেবা যদি নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে দেওয়া সম্ভব না হয়, তাহলে গ্রাহকদের কাছ থেকে বিদ্যুতের বিল ও অন্যান্য খরচ কি কমানো উচিত নয়?
বিশেষ করে রাতের সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে রাতের ঘুমও হারাম হয়ে উঠেছে বলে অভিযোগ গ্রাহকদের। বিদ্যুৎ গ্রাহকরা দ্রুত লোডশেডিংয়ের সমস্যা সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। জগন্নাথপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সচেতন গ্রাহকরা জানান, দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে গ্রাহকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।




























